‘আর একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’, ‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’- স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বি’ক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রোববার (৩০ মে) সকাল ১১টায় দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে তারা। বি’ক্ষোভ শেষে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আ’ন্দোলন চালিয়ে যাব। সারাদেশে আ’ন্দোলন চলছে। প্রয়োজন আম’রা বিশ্বরোড অবরোধ করব।’
প্রসঙ্গত, করো’নাভাই’রাসের প্রাদুর্ভাব রোধে গত বছরের ১৭ মা’র্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।













































