স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শহরের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশ শেষে প্রতীকী’ ক্লাসের আয়োজন করা হয়। এতে ক্লাস নেন আম’দই ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক ওবায়দুল্লাহ মু’সা ও আইসিটি শিক্ষক উৎপল দেবনাথ।এ সময় ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, নয়তো এক বোতল বিষ দিন’-সহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে বেশকিছু স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।
বক্তরা বলেন, দেশের অফিস-আ’দালত, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিংমল সবই খোলা। উৎসবও পালন হচ্ছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান আর শিক্ষার্থীদের কথা কেউ ভাবছে না। শিক্ষার্থীরা যে সচেতন, তারা স্বাস্থ্যবিধি-সামাজিক দূরুত্ব মেনে যে ক্লাসে অংশ নিতে পারেন, সেটা তারা প্রতীকী’ভাবে দেখিয়েছে।
বক্তরা আরও বলেন, দীর্ঘ ১৪ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করা মানে দেশকে কয়েকশ’ বছর পিছিয়ে দেয়া। আমাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে খেলার অধিকার কারও নেই। আম’রা চাই, আর বারবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা না করে স্বাস্থ্যবিধি মেনে সরকার অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিক।
সংহতি জানিয়ে এতে বক্তব্য রাখেন, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত রহমান, সোহান কাদির, রেহেনা পারভিন খুশি, রিফাত আমিন রিয়ন, রাশেদ ইস’লামসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।













































