জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ভুতুর কথা আশা করি অনেকেরই মনে আছে। সেই ভুতু কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এই ভুতুর আসল নাম আর্শিয়া মুখার্জি। সে তার অ’ভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল।
ধারাবাহিকের গল্পটি ছিল ছোট্ট ভুতু খেলতে খেলতে একদিন সিঁড়ি দিয়ে পড়ে যায় এবং সে মা’রা যায় কিন্তু তার আত্মা বাড়ি ছেড়ে যেতে পারেনি কারণ সে তার বাবা-মাকে খুবই ভালোবাসতো। দর্শকের মধ্যে এই ধারাবাহিকটি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে।
আট থেকে আশি সবাই দেখতে ভালোবাসতো এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি হত জি বাংলায় ঠিক রাত নটায়। এই সময় সবাই নিজেদের কাজকর্ম সেরে টিভির সামনে বসে পড়তো। ধারাবাহিকটি অনেকদিন আগে শেষ হয়ে গেলেও ভূতুকে কিন্তু কেউ ভোলেনি।
ধারাবাহিকের ছোট্ট ভুতু অনেক রকমের ম্যাজিক জানতো। হাতের কারসাজি তেই অনেক কিছু চলে আসতো তার হাতের মুঠোয়। তার দুষ্টুমি দেখার জন্য অধীর আগ্রহে অ’পেক্ষা করতো সবাই। ভুতু ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছিল যে ধারাবাহিকটি হিন্দি ভাষাতেও শুরু হয়।
ছোট্ট ভুতু সিরিয়ালের পাশাপাশি বড়পর্দাতেও কাজ করে। হিন্দি ধারাবাহিকটি শেষ হওয়ার পরে রানু পেল লটারি নামক ধারাবাহিক এবং জনপ্রিয় ফিল্ম ককপিটে তাকে দেখা যায়। সম্প্রতি তার জন্ম’দিনের কিছু ছবি ইনস্টাগ্রাম পেজ এ পোস্ট করেছে সে।
10 পেরিয়ে 11 তে পা দিলো সকলের প্রিয় ছোট্ট ভুতু। বর্তমানে আশিয়া অ’ভিনয় ছেড়ে পড়াশোনায় মন দিয়েছে। সবাই অধীর আগ্রহে অ’পেক্ষা করছে ভুতুর পরবর্তী অ’ভিনয় দেখার জন্য। শোনা যাচ্ছে খুব শীঘ্রই টিভির পর্দায় আসতে চলেছে ভুতু।
সরস্বতী পুজোয় শাড়ি পড়ে ছবি তুললেন ছোট্ট ভুতু। বিনুনি করে গো’লাপি রঙের শাড়ির সাথে হালকা গয়না এবং ছোট্ট টিপ পরে ভূতুকে পুরো পুতুল লাগছিল। ছবিটি শেয়ার করে সে ক্যাপশনে লিখেছে, ‘আমি শাড়ি পড়তে ভালোবাসি’।।













































