প্রচ্ছদ দৈনিক খবর

শরীর কেটে ব’ঙ্গ’ব’ন্ধু-প্রধানম’ন্ত্রী-আ.লীগের প্রতি ভালোবাসা প্র’কাশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে একদল বিপথগামী সেনা কর্মকর্তা। সদ্য স্বাধীন হওয়া এ দেশে তখন নেমে আসে অন্ধকার।

তবে যুগেযুগ ধরে তিনি বেঁচে আছেন লক্ষ-লক্ষ বাঙ্গালির হৃদয়ে। নতুন খবর হচ্ছে, জামালপুরের ইসলামপুরে নিজের শরীর কেটে স্লোগানসহ বিভিন্ন কথা লিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এক দিনমজুর যুবক।

গোপনে এসব কথা লিখলেও একসময় অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানতে পারে পরিবার। দলীয় কোনো কর্মসূচিতে সক্রিয় না হয়েও বা দলীয় কোনো পদে না থেকেও নিজেকে ক্ষত-বিক্ষত করে এমন বিরল ভালোবাসা প্রকাশ করায় বিস্মিত স্থানীয় আওয়ামী লীগের নেতারা।