প্রচ্ছদ দৈনিক খবর

শনিবার রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শনিবার (৫ জুন) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। শুক্রবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।উল্লিখিত সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জরুরি কাজের জন্য তেজগাঁও রেল ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দুঃখ প্রকাশ করেছে।