প্রচ্ছদ দৈনিক খবর

শনিবার থেকে সৌদিগামী সব ফ্লাইট চালু বিমানের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আগামী শনিবার (২৯ মে) থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হতে যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এসব কথা জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

তবে সৌদি আরবে যেতে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর জন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যেকোনো সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আরব সরকার ২০ মে থেকে বিভিন্ন শর্ত আরোপ করায় পাঁচ দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নেয়। ফলে ভোগান্তিতে পড়েন সৌদিগামীরা। হোটেলে বুক করা, ফ্লাইট শিডিউল পাওয়াসহ সামগ্রিক বিষয়ে বিভ্রান্তির মধ্যে আছেন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা।

এবার বিমান কর্তৃপক্ষ জানালো, ২৯ মে থেকে আবার সৌদি আরবে ফ্লাইট চালু হচ্ছে।উল্লেখ্য, হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য সৌদিগামী যাত্রীদের নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলেছে বাংলাদেশ বিমান।