আইপিএল-এ নিজের প্রথম শতরানের সাক্ষাৎ পেলেন উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। আজ (বুধবার) সানরাইজার্স হাইদ্রাবাদের বিপক্ষে ৫৬ বলে শতক করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন ৬৪ বলে ১২৪ রান করে। মেরেছেন ১১টি চার এবং ৮টি বিশাল ছক্কা।
আইপিএলে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে এর আগে শতক ছিল জনি বেয়ারস্টো, কেভিন পিটারসেন, বেন স্টোকসের। এবার এই তালিকায় নাম তুললেন বাটলার। তার আগের সর্বোচ্চ ছিল ৯৫। ২০১৮ সালে চেন্নাইয়ের বিপক্ষে ৯৫ করেছিলেন বাটলার। এবার প্রথম শতক হাকিয়েই খোঁচা দিয়েছেন সাবেক সতীর্থ ক্রিকেটার অ্যালিস্টার কুককে। “জীবনের বেশিরভাগ সময় মিডিল অর্ডারে ব্যাটিং করেছি। কিন্তু উপরের দিকে ব্যাটিং করলে বেশি বল খেলার সুযোগ থাকে।
এতদিন অ্যালিস্টেয়ার কুক আমাকে বলত আমার থেকে ওর টি২০-তে একটা শতরান বেশি আছে। এ বার তাঁর উত্তর দিতে পারব, ম্যাচ শেষে জানান বাটলার।” বাটলার আরো বলেন, “খুব ভাল লাগছে শতরান পেয়ে। বাইশ গজে সময়টা উপভোগ করেছি। ক’দিন ধরেই মনে হচ্ছে জীবনের সেরা ছন্দে রয়েছি।













































