প্রচ্ছদ দৈনিক খবর

লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে পরিস্থিতি ১০ গুণ ভয়াবহ হবে: ইসরাইলের স্বীকারোক্তি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত ১০ গুণ ভয়াবহ হবে। গাজা যুদ্ধের সময়ের চেয়েও অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বেনি গান্তজ আরও বলেছেন, আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে, আমাদের যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম না থাকত তাহলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় শত শত ইসরাইলি নিহত হত।

তিনি বলেন, ইসরাইল ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে, কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ কারণে ইসরাইলকে বাইরের শক্তির বিরুদ্ধে দৃঢ় থাকার পাশাপাশি ভেতরটাকে টিকিয়ে রাখার চেষ্টাও করতে হবে।

দখলদার ইসরাইল বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। সরকার গঠন নিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

গত দুই বছরে চারটি সংসদ নির্বাচন হওয়ার পরও সংকটের সমাধান হয়নি। এ অবস্থায় গাজা যুদ্ধ ইসরাইলিদের মধ্যে বিভক্তি আরও বাড়িয়ে তুলেছে।#

পার্সটুডে/এসএ/১

bangla news।