প্রচ্ছদ দৈনিক খবর

লুকিয়ে চুলে পাক ধরা পর্যন্ত সিঙ্গেল থাকা সম্ভব না: ফারিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রতি প্রে’মিকের সঙ্গে বাগদান সেরেছেন ছোটপর্দার অ’ভিনেত্রী-মডেল ফারিয়া শাহরিন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আংটি বদল করেছেন তিনি। পাত্র মুনিম মাহফুজ রিয়ান একটি কুরিয়ার সার্ভিসের কর্মক’র্তা।

বাগদান-পরবর্তী সোশ্যাল মিডিয়ায় প্রথম মুখ খুললেন ফারিয়া শাহরিন। এই মডেল অ’ভিনেত্রী বলেন, ‘এ রকম অনেককেই চিনি, যারা বিয়ে করেও ক্যারিয়ারের জন্য সিঙ্গেল হয়ে আছেন। কিন্তু আমা’র পক্ষে এত লুকোচু’রি করা সম্ভব না। লাইফ তো একটাই ভাই, আর বিয়ে এনগেজমেন্ট এসব অনেক পবিত্র জিনিস। লুকিয়ে চুলে পাক ধ’রা পর্যন্ত সিঙ্গেল থাকা সম্ভব না।’

তিনি বলেন, ‘ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ; কিন্তু ইচ্ছা ছিল ক্যারিয়ার যখন তুঙ্গে থাকবে তখনই করব শুভ কাজটা, ক্যারিয়ার পড়ে যাওয়ার পর না। আমি কাপুরুষ নই, আমি সিংহী। (অন্তরাকে যারা ভালোবেসেছিলেন তার এনগেজমেন্ট দেখে ক’ষ্ট পাচ্ছেন সেই অন্তরা বাস্তবজীবনে ফারিয়া, আর ৮-১০টা মে’য়ের মতোনই।’

তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে বাগদানের আয়োজন করা হয়েছে। চলতি বছরের শেষভাগে বিয়েবন্ধনে আবদ্ধ হবেন তারা।

সে সময় কালের কণ্ঠকে বলেছিলেন ‘২০২০ সাল অ’ভিশপ্ত বছর। এ বছরটা কেন জানি অ’ভিশপ্ত। এই বছরেই যত অশুভ সংবাদ পাচ্ছি। এ বছরটা শেষ হলে ইনশাআল্লাহ আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে। এখনো কোনো কিছুই ঠিক হয়নি। প্রাথমিকভাবে পরিকল্পনা করেছি আর কি।’

ফারিয়া শাহরিন বলেন, ‘কখনোই বিচ্ছেদ নয়, সারা জীবন একসঙ্গে থাকার কমিটমেন্ট নিয়েই আম’রা পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই যেন সুখে সংসার করতে পারি।’

ফারিয়া শাহরিন মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা শেষ করে কিছুদিন আগেই স্থায়ীভাবে দেশে ফিরেছেন। ফিরেই কা’শ্মীরি প্রে’মিকা নামের একটি নাট’কে কাজ করে বেশ আ’লোচিত হন। এরপর পুরোদমে মিডিয়ায় কাজ করছেন। দেশে করো’না সংক্রমণ শুরু হওয়ার পর ঘরব’ন্দি ছিলেন। করো’না শেষে ফের শুটিংয়ে ফিরেছেন। ব্যাচেলর পয়েন্টে নাট’কের মাধ্যমে আলোচনায় আসেন ফের।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। সর্বশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাট’কে অন্তরা চরিত্রে অ’ভিনয় করে আ’লোচিত হয়েছেন ফারিয়া শাহরিন।