প্রচ্ছদ দৈনিক খবর

লঞ্চ চলাচল ঠেকাতে নদীতে লোহার পাইপ দিয়ে বেড়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মুন্সিগঞ্জের লৌহ’জংয়ের শিমুলিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে লঞ্চ চলাচল ঠেকাতে এবার লঞ্চ ঘাট এলাকার পদ্মা নদীতে লোহার পাইপ দিয়ে বেড়া দিয়েছে নৌপু’লিশ। করো’নার কারণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে অ’বৈধভাবে পারাপার ঠেকাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্পিডবোটের পর এবার লঞ্চ চলাচল বন্ধে এ পদক্ষেপ নিয়েছে মা’ওয়া নৌ-পু’লিশ।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ঘাটের প্রবেশমুখে বাঁশ ও নদীর অংশে লোহার পাইপ দ্বারা ব্যারিকেড দিয়ে আ’ট’কে দেয় নৌ-পু’লিশ। এতে ঘাটে লঞ্চের যাত্রী প্রবেশের সুযোগ থাকছে না। এর আগে গতকাল ৫ মে বুধবার শিমুলিয়া স্পিডবোট ঘাটে বাঁশ, রশি, লাল ফিতা দিয়ে ব্যারাকেট দেয় নৌ পু’লিশ।

মা’ওয়া নৌ-পু’লিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করায় লঞ্চ যোগাযোগ বন্ধ করাতে নদীর মধ্যে লোহার পাইপ দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে। এছাড়া ঘাট এলাকায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ মে সোমবার মা’ওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া স্পিডবোট মাদারীপুরের শি’বচরের কাঁঠালবাড়ি ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘ’টনায় স্পিডবোটের ২৬ যাত্রী নি’হত হয়।