প্রচ্ছদ দৈনিক খবর

লক্ষ্মীপুরে রহমতের বৃষ্টির জন্য নামাজ আদায়

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

লক্ষ্মীপুরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। এ সময় প্রখর রোদে ঘণ্টাব্যাপী মোনাজাতে বৃষ্টির জন্য মু’সল্লিরা মহান আল্লাহর কাছে কা’ন্নাকাটি করে দোয়া করেছেন। সবার কণ্ঠে ভেসে আসে রহমতের বৃষ্টি জন্য আবেদন।

আজ শনিবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজে’লার কুশাখালী ইউনিয়নের মুনছুর আহম্ম’দ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এ সময় নামাজ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় চরমটুয়া মাদরাসার অধ্যক্ষ মা’ওলানা আবু তাহের।

মু’সল্লিরা বলেন, কুশাখালীর অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জ’ড়িত। খালে পানি নেই। জমি আবাদের জন্য পানি খুবই প্রয়োজন। বৃষ্টি না হওয়ায় খাল-পুকুর-মাঠঘাট সব শুকিয়ে রয়েছে। খালের জমিতে ফাটল ধরেছে। যেন খরা মৌসুম চলছে। আল্লাহ সকল কিছুর মালিক, তিনি একমাত্র ভরসা। এজন্য নামাজ পড়ে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য কেঁদেছি।

কুশাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. করিম বলেন, দুই শতাধিক মু’সল্লির উপস্থিতে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করা হয়েছে। এ এলাকার অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জ’ড়িত। বৃষ্টি না হলে জমি আবাদ করা যাবে না। আল্লাহর রহমতের আশায় সবাই যার যার অবস্থান থেকে দোয়া করছেন।

Share