প্রচ্ছদ দৈনিক খবর

লকডাউন শেষ হলেও বন্ধ থাকবে গণপরিবহন

13
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশে করো’নার সংক্রমণ রোধে চলমান লকডাউন শেষ হলেও এই প্রা’ণঘাতী ভাই’রাসের সংক্রমণ সহসাই কমছে না। তাই লকডাউন শেষ হলে সরকার ও জনসাধারণের করণীয় কী’ সেসব বিষয়ে পরাম’র্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলমান সর্বাত্মক লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। তবে লকডাউন শেষে গণপরিবহন বন্ধ রাখার পরাম’র্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরাম’র্শ দেন। এছাড়া করো’নার সংক্রমণ রোধে লকডাউন শেষে গণপরিবহনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, রিসোর্ট, সমুদ্রসৈকত বন্ধ রাখা এবং গণজমায়েতের অনুমতি না দিতে সরকারকে পরাম’র্শ দেয়া হয়েছে।

সভায় লকডাউনের সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা না হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।এ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অ’তিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মক’র্তা ছাড়াও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), পাবলিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা এই কমিটির সদস্য।