প্রচ্ছদ দৈনিক খবর

লকডাউন তুলে ‘নো মাস্ক নো সার্ভিস’-এ কঠোর হবে সরকার

8
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দিন যতই যাচ্ছে করো’না ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করো’না অনেক ভ’য়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। এমতাবস্তায়, দেশে চলছে লকডাউন।

নতুন খবর হচ্ছে, কঠোর বিধি-নিষেধ বা ‘লকডাউন’ তুলে দিয়ে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলার দিকে যেতে পারে সরকার। আগামী রবিবার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্তের পর এমনটাই ভাবা হচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার বিকালে গণমাধ্যমকে বলেন, চলমান ‘লকডাউন’ ২৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকছে। জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে দোকানপাট ও শপিংমলে দেয়া হচ্ছে। কেউ যেন মাস্ক ছাড়া কেনাকা’টা না করে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করা হবে।