প্রচ্ছদ দৈনিক খবর

‘লকডাউন জোরালো করতে কারফিউ জারি করা উচিৎ’

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। মহামা’রির এ ঢেউয়ে একের পর এক মানুষ প্রা’ণ হারাচ্ছেন। দেশের এই পরিস্থিতে সরকার তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে৷ এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তারা চাচ্ছেন লকডাউন তুলে নেওয়া হোক।

কিন্তু দেশের মানুষের স্বার্থে লকডাউন আরও কড়াকড়ি হোক তাও চাইছেন অনেকে৷ এবার এ বিষয়ে মুখ খুলেছেন সাংসদ ও জনপ্রিয় অ’ভিনেত্রী সুবর্ণা মু’স্তাফা৷ তিনি মনে করেন, লকডাউন আরো জো’রালো করতে প্রয়োজনে কারফিউ জারি করা উচিত।

সুবর্ণা মু’স্তাফা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘লকডাউন আরো জো’রালো করা উচিত। আম’রা এখন পর্যন্ত মহামা’রির ভ’য়াবহতার মুখোমুখী হইনি। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। জীবন সবার আগে।’

তার এই পোস্টে অনেকেই সম’র্থন জানিয়েছেন৷ অনেকে আবার স্বল্প আয়ের মানুষের দিনযাপনকে বিবেচনায় এনে সুবর্ণার এ স্ট্যাটাসের সমালোচনা করছেন।