প্রচ্ছদ দৈনিক খবর

লকডাউনে গণপরিবহন চলা নিয়ে যা যানা গেল

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কোভিড-১৯ বিস্তাররোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আর তা হলে আগামী ৫ মে পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে। এ সময় গণপরিবহন বন্ধ থাকবে বলে জানা গেছে।সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, লকডাউন বাড়ানো হলেও দোকানপাট বর্তমান নিয়মে খোলা থাকবে। ব্যক্তিগত গাড়ি-ঘোড়া চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে।

সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।