প্রচ্ছদ দৈনিক খবর

রোজিনার মামলার তদন্তে চাপ নেই, যা দরকার সবই করা হবে: ডিবি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকা মহানগর গোয়েন্দা পু’লিশের (ডিবি) রমনা বিভাগের উপপু’লিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইস’লামের মা’মলার ত’দন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে।

বৃহস্পতিবার (২০ মে) সকালে সময় নিউজকে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মা’মলা ডিবিতে স্থা’নান্তর করা হয়েছে বলে জানান উপপু’লিশ কমিশনার আজিমুল হক।

এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইস’লামের জামিন শুনানি হবে আজ। তবে আ’দালতে হাজির না করে শুনানি কার্যক্রম ভা’র্চুয়ালি হবে।

বৃহস্পতিবার (২০ মে) সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

বুধবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সাংবাদিক রোজিনা ইস’লামকে হে’নস্তা ও মা’মলা দিয়ে হয়’রানির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় সাংবাদিক নেতারা তার মুক্তি দাবি জানান।

এদিকে সাংবাদিক রোজিনা ইস’লামকে হে’নস্তা ও গ্রে’প্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়’রানি ও গ্রে’প্তারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।