প্রচ্ছদ দৈনিক খবর

রোজিনার জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মসূচি বয়কট

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মা’মলায় সাংবাদিক রোজিনা ইস’লামের জামিন না হওয়া পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত বিএসআরএফএ’র সভাপতি তপন বিশ্বা’সের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসআরএফএ’র সভাপতি তপন বিশ্বা’স বলেন, রোজিনা ইস’লামের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

তপন বিশ্বা’স আরও জানিয়েছেন, রোজিনা ইস’লামের বি’রুদ্ধে মিথ্যা মা’মলা ও হে’নস্তার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করবে বিএসআরএফ, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হবে। রোজিনা ইস’লামের মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মা’রকলিপি দেওয়া হবে। পরে সাংবাদিকদের মূল সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।