প্রচ্ছদ দৈনিক খবর

রোজাদার রিকশা চালকের থেকে ৩০০ টাকা চাদা নেওয়ায় কারাগারে ৬ পুলিশ!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায় চাদাবাজি করার অভিযোগে নগর পুলিশ কমিশনারের দেহর”ক্ষীসহ ছয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে রয়েছেন। গতকাল রোববার তাদের কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক আজ সোমবার দুপুরে ডেইলি বিডি বার্তাকে বলেন, আনোয়ারা থানার একটি চাদাবাজি মামলায় নগর পুলিশের ছয় কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ছয় পুলিশ সদস্য হলেন, নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দেহরক্ষী কনস্টেবল মোরশেদ বিল্লাহ, নগর পুলিশের উপকমিশনার গোয়েন্দা (পশ্চিম) মনজুর মোরশেদের দেহরক্ষী কনস্টেবল মো. মাসুদ, নগরের দামপাড়া রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত কনস্টেবল শাকিল খান ও এস্কান্দর হোসেন।

নগর পুলিশের সহকারী কমিশনার কর্ণফুলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর কনস্টেবল মনিরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) কর্মরত কনস্টেবল আবদুল নবী।

নগর পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে নগর পুলিশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আনোয়ারার বৈরাগ গ্রামের আবদুল মান্নান বাদী হয়ে ছয় পুলিশ সদস্যের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।