প্রচ্ছদ দৈনিক খবর

রোজিনার মুক্তির দাবিতে কোর্ট ঘেরাও করতে বললেন ডা. জাফরুল্লাহ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সাংবাদিক রোজিনা ইস’লামের মুক্তির দাবিতে কোর্ট ঘেরাও করতে বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং মা’ওলানা ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২২ মে) বিকেলে শাহাবাগ জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিক রোজিনা ইস’লামকে মুক্তি ও নি’র্যাতনকারীদের বিচার এবং উপনিবেশিক অফিসিয়াল সিক্রেট এক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে অনুষ্ঠিত নাগরিক সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সুখবর হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর হৃদয়ে খোদার কিছুটা রহম হয়েছে। তারা বলছে, রোজিনার বিচারে আইনের কোনো হেরফের হবে না। এর অর্থ হচ্ছে, তাহলে আগে আইনের হেরফের হতো এখন হবে না। আইনকে তারা নিয়ন্ত্রণ করছে।

তিনি আরেও বলেন, আজকে আমি প্রধানমন্ত্রীর বিচার চাই না। আমি বিচারপতিদের বিচার চাই। এই যে জামিনযোগ্য মা’মলায় বৃহস্পতিবার কেন তারা রায় দিতে পারলেননা। বিচারপতিদের কি কোন দায়িত্ব নেই? সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সংবাদিক বন্ধুদের বলছি, আপনারা আর কতদিন দ্বিধাবিভক্ত থাকবেন, আপনারা সব সাংবাদিক এক হতে পারছেন না কেন। সুখবর হচ্ছে, সাংবাদিক রোজিনার জন্য আপনারা পথে-ঘাটে প্রতিবাদ করছেন। সবাই মিলে সরকারের অন্যায় আচরণের প্রতিবাদ করেন।

জে’লখানার অভ্যন্তরে হেফাজত নেতার মৃ’ত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মা’ওলানা ইকবালের রাজনীতি আমি বিশ্বা’স করিনা, কিন্তু তাকে এভাবে হ’ত্যার অধিকার কারও নেই। জে’লখানার অভ্যন্তরে কারও মৃ’ত্যু হলে, এটা পরিষ্কার একটি হ’ত্যাকা’ণ্ড। আমি এই হ’ত্যাকা’ণ্ডেরও বিচার চাই।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামীকাল রোববার যদি সাংবাদিক রোজিনা ইস’লামের জামিন না হয় তাহলে আম’রা কি করব। আমি বলতে চাচ্ছি সকাল ৯টার আগেই শত পু’লিশের বিপরীতে পাঁচ হাজার লোক দিয়ে কোর্ট ঘেরাও করে রাখেন। জামিন হলে ভালো, নাহলে সবাইকে অব’রুদ্ধ করে রাখেন। এই মিথ্যাচার চলতে পারে না।

নাগরিক সমাবেশ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিক রোজিনা ইস’লামকে স্বাধীনতা পুরস্কার দিতে প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান। একঈসাথে তিনি স্বাস্থ্যমন্ত্রীর পিতা নামে মানিকগঞ্জে তৈরী করা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এমএন নন্দী করারও প্রস্তাব দেন।

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু পরিচালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখে রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইস’লাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, ডাকসুর সাবেক ভিপি নূরল হক নূর, আলোকচিত্রী শহিদুল আলম, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, রাষ্ট্র চিন্তার সদস্য এডভোকেট হাসনাত কাইউম, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, ব্যারিস্টার সাদিয়া আরমান, নারী নেত্রী দিলশানা পারুল, কবি হাসান ফকরী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কালাম ফয়েজী কবি হাসান ফকরী প্রমুখ।