টেলিভিশনের পর্দায় এক অনন্য নাম মেহ্জাবীন চৌধুরী। নিজস্ব অ’ভিনয় স্বকী’য়তা ও মেধার কারণেই নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পেরেছেন, সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন ভা’র্সেটাইল অ’ভিনেত্রী।
এবার ইউটিউবের ভিউ বিচারের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে রয়েছেন। বাংলা নাট’কের ইতিহাসে সর্বোচ্চ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছেন এ সুপারস্টার। তিনিই প্রথম অ’ভিনেত্রী, যার ২৫টি নাট’ক কোটি ভিউয়ের মাইলফলক স্প’র্শ করেছে। যা এখন পর্যন্ত কোন অ’ভিনয়শিল্পীর জন্য সর্বোচ্চ।
শুধু তাই নয়, মেহ্জাবীনই বাংলাদেশের প্রথম অ’ভিনেত্রী যার নাট’ক ‘বড় ছে’লে’ ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিলো এবং নাট’ক ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছিলো। বাংলা নাট’ক ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়া এ নায়িকাই ১ থেকে শুরু করে টানা ২৫টি নাট’কে কোটি ভিউ ছুঁয়েছেন। প্রথম ৫টি, ১০টি এবং ১৫টি নাট’কের কোটি ভিউয়ের রেকর্ডও ছিলো ‘ড্রামা খুইন’ খ্যাত এ অ’ভিনেত্রীর দখলে। সে ধারাবাহিকতায় কোটিতে পঁচিশ ছুঁয়ে সাফল্যের মুকুটে নতুন পালকে যোগ করেছেন।
একে একে ভিউয়ের দিক থেকে রীতিমতো চ’মক দেখাচ্ছেন পর্দার এ সুপারস্টার। কোটি ভিউ পাওয়া সেই ২৫ নাট’কের তালিকার মধ্যে রয়েছে- বড় ছে’লে, বুকের বাঁ পাশে, ব্যাচ ২৭- দ্য লাস্ট পেজ, টম এন্ড জেরি, সাইন্সের মে’য়ে আর্টসের ছে’লে, যদি তুমি জানতে, ভালো থেকো তুমিও, মিস্টার এন্ড মিস চাপাবাজ, ফটোফ্রেম, ভাই প্রচুর দাওয়াত খায়, শেষটা সুন্দর, অ্যাপয়েনমেন্ট লেটার, গো’লাপি কামিজ, ফার্স্ট লাভ, আমা’র বউ, শিল্পী, লাভ ভা’র্সেস ক্রাশ, আনএক্সপেক্টেড স্টোরি, ক্যান্ডি ক্রাশ, শুধু তুমি, পার্টনার, তোমা’র অ’পেক্ষায়, গল্পটি তোমা’রই, বউ ও ফ্যাশন।
এছাড়াও কোটির দ্বারপ্রান্তে অর্থাৎ নব্বই লাখ পেরিয়ে যাওয়া নাট’ক রয়েছে ১১টি। সেগুলো হলো- প্রিয় তুমি, কতদিন পর হলো দেখা, তোমা’র জন্য মন, বেস্ট ফ্রেন্ড, মন বদল, চারুর বিয়ে, ভাই’রাল গার্ল, ফ্ল্যাট বি২, ফান, সুখে দুঃখে ও বিয়ে।আশি লাখ পেরিয়ে যাওয়া নাট’ক রয়েছে ৬টি। যেমন- বেকার, ড্রিম গার্ল, সানগ্লাস, পরিচয়, তোমা’র ভালোবাসার জন্য ও মি. বয়ফ্রেন্ড। অন্যদিকে এ অ’ভিনেত্রীর ৯৬টি নাট’ক রয়েছে অর্ধ কোটি পেরিয়ে যাওয়া ভিউয়ের ঘরে।
মাত্র এগারো বছরের ক্যারিয়ারেই এই অনবদ্য অর্জন মেহ্জাবীনের। যেন নিজেকেই নিজে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আর নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এমন অর্জনে বেশ উচ্ছ্বসিত মেহ্জাবীন চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, আমি আজকের মেহ্জাবীন হয়েছি কিন্তু দর্শকদের ভালোবাসার কারণেই। তারা প্রতিনিয়তই উৎসাহ দিয়ে যাচ্ছেন ভালো কাজের জন্য, আর আমি সেটাই চেষ্টা করছি।
এটা ভেবে অনেক খুশি হই যে, দর্শকরা আমা’র কাজ দেখেন। দেখার পর নানাভাবে সেগুলোর প্রতিক্রিয়া জানান। তাদের এ ভালোবাসাগুলোই আমাকে সবসময় ভালো কাজের অনুপ্রেরণা দেয়। তাদের এই ভালোবাসাটা যেন সবসময় পাই, এটাই কামনা করবো।প্রসঙ্গত, এরইমধ্যে মেহ্জাবীন শেষ করেছেন আসছে ঈদের নতুন একটি নাট’কের শুটিং। শিহাব শাহীন পরিচালিত এ নাট’কে মেহুর বিপরীতে রয়েছেন আফরান নিশো।













































