গত ঈদে ‘শিয়াল বাড়ি’ নাট’কটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলো। আসন্ন ঈদ উপলক্ষে এলো ‘শিয়াল বাড়ি’ নাট’কের সিক্যুয়েল। ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘শিয়াল বাড়ি-২’ নাট’কে অ’ভিনয় করেছেন জনপ্রিয় অ’ভিনয়শিল্পী রাশেদ সীমান্ত এবং মৌসুমী হামিদ।
টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে ও আল হাজেনের পরিচালনায় এই নাট’কে আরো অ’ভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, মৌমিতা মৌ, মিলন ভট্ট, সেলি আহসানসহ অনেকে।
রাশেদ-মৌসুমীর ‘শিয়াল বাড়ি-২’
‘শিয়াল বাড়ি-২’ নাট’কটিতে আসমান চরিত্রে অ’ভিনয় করেছেন রাশেদ সীমান্ত এবং শাবানা চরিত্রে অ’ভিনয় করেছেন মৌসুমী হামিদ।
নাট’কে গ্রামের যুবক আসমান এবং তার বন্ধু-বান্ধবরা মিলে মিতালী উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ঠিক এই সময়ে পৈতৃক ভিটা দেখতে তাদের গ্রামে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রে’মা। গ্রামের মানুষের অনুরোধে স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যে নাট’ক হচ্ছে তাতে নায়িকা হিসাবে অ’ভিনয় করতে রাজী হয় প্রে’মা। কিন্তু সে পথে বাঁ’ধা হয়ে দাঁড়ায় শিয়াল বাড়ির কন্যা যাদু মণ্ডলের (বড় শিয়াল) মে’য়ে এবং মধু মণ্ডলের (ছোট শিয়াল) বোন শাবানা। সে ঘোষণা দেয় তাকে নাট’কের নায়িকা বানানো না হলে কোন অবস্থাতেই নাট’ক মঞ্চস্থ করতে দেবে না। আসমান বাহিনী শাবানাকে নানানভাবে বুঝানোর চেষ্টা করে, ‘অ’ভিনয় এত সোজা না, হাজার হাজার মানুষের সামনে অ’ভিনয় করতে হবে এটা খুবই কঠিন কাজ। অন্যদিকে নায়িকা প্রে’মা যদি নাট’কে অংশগ্রহণ করে তাহলে এটা হবে তাদের জন্য বড় অর্জন এবং অনুষ্ঠানটিও সার্থক হবে’। কিন্তু কোন অবস্থাতেই মানতে নারাজ শাবানা। তার বিশ্বা’স সে যদি নায়িকা হতে পারে তাহলে তাদের বাড়ির নাম শিয়াল বাড়ির পরিবর্তে নায়িকা বাড়ি হয়ে যাবে। শাবানা তার বাপ ভাইকে দিয়ে আসমানকে নানানভাবে প্রেসার সৃষ্টি করে যাতে করে তাকে নায়িকা বানানো হয়। শুরু হয় নতুন যু’দ্ধ, ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।
রাশেদ-মৌসুমীর ‘শিয়াল বাড়ি-২’
ঈদের ৭দিন রাত ১০.৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘শিয়াল বাড়ি-২’।













































