করোনা ইস্যুতে মাঝপথেই স্থগিত হয়েছিল এবারের পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। তবে তা আবার শুরু হতে যাচ্ছে আগামী ১ জুন থেকে। সূচি বদলেছে বলেই বেশ কজন বিদেশি ক্রিকেটার পিএসএলের ৬ষ্ঠ আসরের বাকি অংশে খেলতে পারবেন না।
তাই গতকাল অনুষ্ঠিত হয়েছে আনঅ্যাভেইলেবল বিদেশি ক্রিকেটারদের জায়গা পূরণের জন্য রিপ্লেসমেন্ট ড্রাফট। ৫ জন বিদেশি ক্রিকেটারের বদলি খুঁজে নিতে হয়েছে লাহোর কালান্দার্সকে। আফগান লেগ স্পিনার রাশিদ খানের বদলি হিসাবে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। রিপ্লেসমেন্ট ড্রাফটে লাহোর কালান্দার্স- রাশিদ খানের বদলে সাকিব আল হাসান | ডেভিড ভিসার বদলে জেমস ফ’ক’নার |
জো ডেনলির বদলে জো বার্নস | টম অ্যাবেলের বদলে কালাম ফার্গুসন | সামিত প্যাটেলের বদলে সেকুগে প্রসন্ন লাহোর কালান্দার্সের পরিবর্তিত স্কোয়াডঃ সোহেল আখতার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, সাকিব আল হাসান, ফখর জামান, জেমস ফকনার, হারিস রউফ, জো বার্নস, বেন ডাঙ্ক, দিলবার হুসাইন, কালাম ফার্গুসন, জিশান আশরাফ, আগা সালমান, মুহাম্মদ ফাইজান, মাজ খান, জাইদ আলম, সেকুগে প্রসন্ন ও আহমেদ দানিয়াল













































