করো’নার ভ’য়াবহ দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভা’রত। এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর এ দেশটি ছোট্ট ভাই’রাসের বি’রুদ্ধে চরমভাবে নাস্তানাবুদ। মৃ’ত্যুপুরীতে পরিণত হচ্ছে দেশটি।
আর এরই মধ্যেই অক্সিজেন নিয়ে অযৌক্তিক মন্তব্য করলেন বাবা রাম’দেব। তার মন্তব্য মানুষকে বি’ভ্রান্ত করছে বলে অ’ভিযোগ করলেন অ’ভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সারাদেশের মানুষ যখন অক্সিজেন জোগাতে ব্যস্ত তখনই বাবা রাম’দেব বলেন, ভগবান এ বিশ্বে তৈরি করে দিয়েছেন অক্সিজেন। তাহলে আপনারা কেন বাইরে অক্সিজেন সিলিন্ডার খুঁজছেন?
যেখানে মানুষ বিজ্ঞানকে ভিত্তি করে যু’দ্ধ জিততে বদ্ধপরিকর, সেখানে এমন অবৈজ্ঞানিক কথা মানুষকে এ বিপদের মুহূর্তে আরও বেশি বি’ভ্রান্ত করবে বলে মনে করেন স্বস্তিকা। রেগে গিয়ে তিনি টুইট করে জানান, সাধারণ মানুষকে এসব ভুল বোঝাচ্ছেন! কেন এটা কোনো অন্যায় নয়? কেন কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না?
এর আগেও স্বস্তিকা নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের জীবনযাপন, বিশ্বা’সকে তিনি বারবার প্রাধান্য দিয়েছেন।করো’না অবাহে বর্তমানে স্বস্তিকার ফেসবুক পেজে রয়েছে অক্সিজেন, বেডের আপডেট। নিয়মিত তিনি চেষ্টা করে যাচ্ছেন প্রতিটা বিষয়ের আপডেট দিতে সাধারণ মানুষকে।













































