খেলাধুলার ক্ষেত্রে শরীরকে ফিট রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর শরীর ফিট রাখতে অনেক ক্রিকেটারকেই তার পছন্দের খাবার বিসর্জন দিতে হয়। খেতে হয় পুষ্টিকর সব খাবার, যে খাবারে মিলবে ফিট থাকার রসদ। বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও নিজেকে ফিট রাখতে ডায়েট করেন।
অন্য সময় ডায়েট নিয়ে কিছুটা উদাসীন হলেও যখন রান করতে থাকেন বা ফর্মে থাকেন তখন নাকি ডায়েট নিয়ে বেশিই সচেতন হন তিনি। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ‘ইএসপিন ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ড্যাশিং এই ওপেনার। সাধারণ ক্রিকেটাররা ডায়েটে থাকাকালীন সেঞ্চুরি বা ৫ উইকেট পেলে নিজেকে উপহার হিসেবে ভারি খাবার খান বা পছন্দের খাবার খান।
তামিমকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান এর পুরই ব্যতিক্রম ঘটে তার ক্ষেত্রে। বরং সেঞ্চুরি হাঁকালে বা রান করতে থাকলে ডায়েটে আরো বেশি গুরুত্ব দেন। তামিম বলেন, আমি আসলে এর সম্পূর্ণই বিপরীত। যখন আমি রান (ফর্মে) করতে থাকি, যখন আমি খুশি থাকি। তখন আমি আমার ডায়েটের ব্যাপারে আরো বেশি গুরুত্ব দেই।’ডায়েটের ক্ষেত্রে তামিমের পছন্দের সফট ড্রিংকস খাওয়া ছেড়ে দেয়া বেশ কষ্টের ছিল বলেও জানান তিনি। এ প্রসঙ্গে বলেন,
‘আপনি বিশ্বাস করবেন না যে আমি ছোটবেলায় কত কত সফট ড্রিঙ্কস পান করতাম, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তাই এটা ছেড়ে দেওয়া খুব বড় বিষয় ছিল।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে অনেক বিদেশী ক্রিকেটারই বাংলাদেশে খেলতে আসেন। চট্টগ্রামে খেলা হলে অনেক ক্রিকেটারই নাকি ‘কালা ভুনা’ খেতে আগ্রহ দেখান। আর সব বিদেশী ক্রিকেটারই হাত দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করেন, এমনটাই জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘বিপিএল যখন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়, তাদের মধ্যে অনেকেই ‘কলো ভুনা’ খেতে চান। তারা এটিকে কিছুটা মশলাদার মনে করে। তবে সর্বাধিক সাধারণ জিনিসটি হল [তারা চেষ্টা করতে চায়] তাদের আঙ্গুল দিয়ে খাওয়া। বিদেশের সমস্ত খেলোয়াড় এটি করার চেষ্টা করেছেন।










































