প্রচ্ছদ দৈনিক খবর

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-শপিংমল

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন

সারাদেশের দোকানপাট-শপিংমল, মা’র্কেট বিকাল ৫টার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

রবিবার (২৫ এপ্রিল) হেলাল উদ্দিন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, “এ বিষয়ে ঢাকা মহানগর পু’লিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আম’রা তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মা’র্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।”

এর আগে সরকারের পক্ষ থেকে আজ থেকে করো’নাভাই’রাস পরিস্থিতির মধ্যে সিকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।