প্রচ্ছদ দৈনিক খবর

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃ’ত্যু

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনায় বিপর্যস্ত দেশের রাজশাহী জেলা। জেলাটিতে ব্যাপক হারে বেড়েছে করোনার সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে সেখানে দেয়া হয়েছে জরুরী ভিত্তিতে লকডাউন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ৯ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) হাসপাতালের আইসিইউ ও করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা যায়। এদিকে বুধবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৯ জন ও নাটোর,

জয়পুরহাট ও পাবনার একজন করে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১১ জন। গত ১০ দিনে এখানে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন মারা গেছেন। এই ১০ দিনে বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুর হার সবচেয়ে বেশি বলে জানান হাসপাতাল প্রধান।

বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৪২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জের ১৯৬ জন। এছাড়াও রাজশাহীর ১২৩ জন, নওগাঁর ১৫, নাটোরের ২৩, জয়পুরহাটের ১৪, বগুড়ার ১৭, সিরাজগঞ্জের ১৪ ও পাবনার ২৫ জন।