রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। রবিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার পর শুরু হয় হালকা বৃষ্টি। বৃষ্টির কারণে গত কয়েকদিনের গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন রাজধানীবাসী। গতকাল শনিবারও আকাশ মেঘলা ছিল। বৃষ্টির আশা করলেই গতকাল প্রায় সারাদিনই রোদের তাপে পুড়েছে নগরবাসী।
আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা হয়ে আছে। কোথাও কোথাও হয়ে গেছে বৃষ্টিও বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনও সময় ঢাকাসহ আশেপাশের এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।













































