প্রচ্ছদ দৈনিক খবর

রাজধানীতে বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তারে জড়িয়ে প্রা’ণ গেল ২ রিকশাচালকের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- আজ সকালে রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্প’র্শে দুই রিকশাচালকের মৃ’ত্যু হয়েছে। তারা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০) ও জিয়া (৪৫)। আজ মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থা’নাধীন ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারা দুজন বিদ্যুতায়িত হন। এ সময় তাদের উ’দ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতা’লে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতা’লে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ’ত ঘোষণা করেন।

জানা যায়, মৃ’ত আব্দুর রাজ্জাক কি’শোরগঞ্জের করিমগঞ্জ উপজে’লোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছে’লে। আর জিয়া সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছে’লে।

এদিকে উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী জানান, এই সেক্টরসংলগ্ন বস্তি ও কিছু গ্যারেজে অ’বৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এ ধরনের দুর্ঘ’টনা ঘটছে। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার দাবি জানান।