প্রচ্ছদ দৈনিক খবর

রাইমা সেন সমালোচনার ধার ধারছেন না

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রতি চিত্রগ্রাহক তথাগত ঘোষের ক্যামেরায় খোলামেলাভাবে নিজেকে তুলে ধরেছিলেন রাই’মা সেন। সেই ফটোশুটের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

কিন্তু বিষয়টি নিয়ে রাই’মা যে একেবারেই মা’থা ঘামাননি, তার প্রমাণ দিলেন এবার।ইনস্টাগ্রামে প্রকাশ করলেন দুটি নতুন ভিডিও। এই ছোট ভিডিও দুটিতে রাই’মা তুলে ধরেছেন দুটি মুহূর্ত। পরনে রয়েছে কালো স্নানের পোশাক। চোখে কালো চশমা। ভিজা চুল তার কাঁধ ছুঁয়েছে।

প্রথম ভিডিওতে লেখা, ‘সপ্তাহান্তের আ’মেজ’। দ্বিতীয়টিতে বাজছে ইংরেজি গান।ছবিতে সৌজন্যের জায়গা ছিল শুধু একজনের নাম- তারকা চিত্রগ্রাহক তথাগত ঘোষ। যার সঙ্গে রাই’মা’র স’ম্পর্কের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে।

এর আগে তথাগত তার ইনস্টাগ্রামেও প্রকাশ করেছিলেন রাই’মা’র কিছু ছবি। সেই ছবির নিচে তিনি লিখেছেন, ‘সেই মে’য়েটি যখন বাস্তব দুনিয়া থেকে পালাতে চায়, তখন আমা’র দিবাস্বপ্নে ধ’রা দেয়।’

রাই’মা সেনের ছবি ও তার নিচের এই লেখা তাদের স’ম্পর্কের ইঙ্গিত দিয়েছিল। তবে এ বিষয়ে একবারও মুখ খোলেননি বলিউড ও কলকাতার ছবির জনপ্রিয় অ’ভিনেত্রী রাই’মা। তিনি চুপচাপ নিজের মতোই সময় পার করে যাচ্ছেন। এর মধ্যে নতুন কোনো ছবির কাজ হাতে না নিলেও একের পর এক নতুন ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন তিনি।