প্রচ্ছদ দৈনিক খবর

রশিদ-মুজিবদের খেলে অ্যাশেজের প্রস্তুতি নিবে অস্ট্রেলিয়া

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে রশিদ খানরা, গত বছর করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া টেস্ট ম্যাচটি এবছর নভেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে। ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রস্তুতি হিসেবেই সিরিজটি খেলবে অস্ট্রেলিয়া, একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ২৭ নভেম্বর।

আজ ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের আসন্ন মৌসুমের সূচি প্রকাশ করেছে, সেই সূচি অনুযায়ী ২৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে নতুন মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। এই টেস্ট সিরিজটি গত বছর নভেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে সেই ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নির্ধারিত সময়ের বেশ দেরিতে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার আসন্ন ক্রিকেট মৌসুম,

আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরের বছর ওয়ানডে বিশ্বকাপকে বিবেচনায় রেখে এই মৌসুমে আফগানিস্তানের বিপক্ষে ১ ও ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টই খেলবে শুধু। ৮ ডিসেম্বর শুরু হবে এবারের অ্যাশেজ, ১৪ জানুয়ারি হবে সিরিজের শেষ টেস্ট। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি ও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।