প্রচ্ছদ দৈনিক খবর

‘রশিদ খান’কে পেয়ে গেছে শ্রীলঙ্কা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিং স্টাইল, তার গুগলি দেয়ায় ধরন একদম বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের মতই। অনেকখানি মিল রয়েছে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সাথে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশি ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিতে পারেন এই লেগি।

যদিও এই বোলারকে ‘হুমকি’ মেনেই বেশ সতর্ক অবস্থানে তামিম ইকবালরা। দীর্ঘসময় ধরেই লেগ স্পিনাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের অনেক বড় হুমকি। পাইপলাইনে ভালোমানের লেগ স্পিন বোলার না থাকায় ঘরোয়া ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ হয় না তাদের। লেগ স্পিনারদের বিপক্ষে খেলার অভাবেই নড়বড়ে বাংলাদেশ। আসন্ন সিরিজে শ্রীলঙ্কা একই দুর্বলতা হাসরঙ্গার মাধ্যমেই কাজে লাগাতে চাইবে।

যুব দল থেকে সরাসরি জাতীয় দলে এসে স্বপ্নের মতো অভিষেক হওয়া হাসারাঙ্গা আস্তে আস্তে নিজের জায়গা পাকাপোক্ত করছেন লঙ্কান দলে। অভিষেকেই ইতিহাস গড়েছিলেন এই গুগলি বোলার। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে একমাত্র লেগ স্পিনার এবং ৩য় অভিষিক্ত বোলার হিসেবে করেন হ্যাট্রিক। লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জাত লেগ স্পিনার হিসেবে।

হাসারাঙ্গা আর পাঁচ-দশজন লেগ স্পিনারদের চেয়ে ভিন্ন হয়েছেন স্পেশাল গুগলির কারণে। যেটি অনেকটাই রশিদ খান-অ্যাডাম জাম্পার মতো। তারা সবাই বল ঘুরানোর জন্য মাঝের আঙুলকেই ব্যাবহার করে থাকেন। প্রথাগত লেগ স্পিনাররা সাধারণত শরীরের পিছন দিক থেকে হাত লুকিয়ে বোলিং করেন। যার ফলে কোনটি গুগলি আর কোনটি সাধারণ লেগস্পিন তা বুঝতে সমস্যা হয় ব্যাটসম্যানদের। যার জন্য বল দেখার চেয়ে ব্যাটসম্যানরা ‘ব্যাক অব দ্য হ্যান্ড’ আর আঙুল দেখে খেলার চেষ্টা করেন।

তবে, এক্ষেত্রে হাসারাঙ্গা প্রথাগত লেগ স্পিনারদের চেয়ে ভিন্ন। বল করার সময় তিনি হাত লুকিয়ে বোলিং করেন না। ব্যাক অব দ্য হ্যান্ডের চেয়ে দৃশ্যমান বল মাঝের আঙুল দিয়ে ঘুরিয়ে দিক পরিবর্তন করে থাকেন। যার ফলে সাধারণ লেগ স্পিনারদের চেয়ে হাসারাঙ্গার বিপক্ষে বেশি সমস্যায় পড়তে হয় ব্যাটসম্যানদের। বাংলাদেশের ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর বলছেন হাসারাঙ্গার বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের আরো বেশি সতর্ক থাকতে হবে। কারণ তিনি বল হাতে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।

“অবশ্যই সে বাংলাদেশের জন্য হুমকি।” ক্রিকবাজকে জানান শ্রীনিবাস। “হাসারাঙ্গা, জাম্পা এবং রশিদ প্রায় একই। ইদানিং এই লেগিরা নতুন পন্থায় গুগলি করেন।” সানরাইজার্স হায়দ্রাবাদে রশিদ খানকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে জানান শ্রীনিবাস চন্দ্রশেখর। তিনি আরো মনে করেন হাসারাঙ্গাকে সামলে খেললে এই সিরিজে বড় রানের স্কোর দাঁড় করাতে পারবে বাংলাদেশ। শ্রীনিবাস এই সিরিজে দলের সাথে যোগ দিচ্ছেন না। আইপিএল স্থগিত হওয়ায় এখনও তিনি ভারতেই আছেন।

তবে হাসারাঙ্গার বোলিং নিয়ে তিনি কাজ করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের সাথে। উল্লেখ্য যে, ২০২১ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন শ্রীনিবাস চন্দ্রশেখর। ২৩, ২৫ এবং ২৮ মে ঢাকায় শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ