প্রচ্ছদ দৈনিক খবর

যে বোলারকে খেলতে সবচেয়ে ভুগতে হয়েছে কোহলিকে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম তার সময় বিশ্বের বাঘা-বাঘা ব্যাটসম্যানদের জন্য ত্রাস ছিলেন। বৈচিত্র ময় সুইং বোলিংয়ের জন্য আজো তিনি বিভিন্ন উয়াং স্টারদের আইডল।

তার সময়ে তিনি এতটাও ত্রাসের সৃষ্টি করেছিলেন যে এখনকার ব্যাটসম্যানরা তাকে না খেলতে পারলেও তাকে নিয়ে ভীতি তাদের রয়েছেই। তেমন একজন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওয়াসিম আকরাম যখন সব ধরনের ক্রিকেটেকে বিদায় জানিয়ে দিয়েছেন তারও ঢের পরে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন কোহলির। তবুও কোহলি মনে করছেন, তিনি যদি ওয়াসিম আকরামের যুগের ক্রিকেটার হতেন তাবে তাকে রি ফাস্ট বোলারকে মোকাবিলা করতে সমস্যায় পড়তে হতো।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে কোয়ারেন্টাইনে রয়েছেন কোহলি। সেখানেই তিনি জবাব দিয়েছেন ভক্তদের নানান কৌতুহলী প্রশ্নের। ইন্সটাগ্রামে এক লাইভে ভক্তদের প্রশ্নোত্তর পর্বে কোহলি কাছে জানতে চান অতীতের কোন বোলার তাঁকে সমস্যায় ফেলতে পারতেন বলে তিনি মনে করেন? জবাবে কোহলি নাম নেন ওয়াসিম আকরামের।

লাইভে ভক্তদের নানান বেফাঁস প্রশ্নের উত্তর দিয়েছেন কোহলি। জানিয়েছেন তাঁর মেয়ের ‘ভামিকা’ নামের ল্র্থ কি। যদিও মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে আপত্তি এই অধিনায়কের। কোহলি বলেন, “ভামিকা দেবী দুর্গার আরেক নাম।” মেয়ের ছবি দেখতে চাওয়ার বিষয়ে কোহলি লেখেন, “না, আমি আর অনুষ্কা স্থির করেছি যে, মেয়ে যতদিন না বুঝতে পারছে সোশ্যাল মিডিয়া কী

এবং এ সম্পর্কে নিজের পছন্দ স্থির করতে পারে, ততদিন আমরা আমাদের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করব না।”