প্রচ্ছদ দৈনিক খবর

যশের সাথে নুসরাতের অন্তরঙ্গ পার্টির ছবি ভাইরাল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই তাঁর উপস্থিতি চোখে পড়বে। নতুন কোনও কাজে যুক্ত হওয়ার খবরই হোক বা ফোটোশুটের ভিডিও পোস্ট, নায়িকা বেশ অ্যাকটিভ থাকেন। সম্প্রতি এক ফোটোশুটের ভিডিও পোস্ট করলেন নুসরত।

যেখানে অফ সোলডার মভ কালারের গাউনে নজর কাড়লেন অভিনেতা। রুদ্র সাহার পোশাক ও বাবুসোনার মেকআপে তিনি যেন আরও লাবণ্যময়ী। নীল আইমেকআপ, নুড পিঙ্ক লিপস্টিক, কানে স্টোনের দুল, স্টানিং নুসরত জাহান। সুমন নন্দীর ক্যামেরায় দিলেন একের পর এক লুক। কিছুদিন আগে তাঁর এবং যশের কাছের বন্ধুর সঙ্গে পার্টি করার ছবি ভাইরাল হয়। আলাদা আলাদা ভাবে দুজনের ছবি নিজের ফেসবুক স্টোরিতে দিয়েছিলেন তিনি।

প্রশ্নও ছিল আদৌ কি তারা একসঙ্গে পার্টি করছিলেন। উত্তর এল কয়েক দিন পর। রাজকুমার গুপ্তাই শেয়ার করলেন তিনজনের একটি সেলফি। এটি যে সেইদিনের ছবি নয় তা স্পষ্ট হল তিনজনের পোশাকে। একদিন পরই আবার তাঁদের পার্টি করতে দেখা যায়। এই ছবি রবিবার পোস্ট করেন তাঁদের কমন ফ্রেন্ড রাজকুমার। এখন বলাই যায় একে অপরের আরও ঘনিষ্ঠ হচ্ছেন যশরত, আরও বেশি সময় কাটাচ্ছেন দুজনে।


এই ছবি দেখার পর তাঁদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন, তা একটু বেড়ে গেল বৈকি। যশ-নুসরত দুজনেই অবশ্য বলেন তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু, তাই একসঙ্গে সময় কাটাতে ভালবাসেন তাঁরা । আবার তাঁদের দুজনকে ভালবেসে ফ্যানেরা নতুন নাম দিয়েছেন যশরত। সোশ্যাল মিডিয়ায় এই নামে তৈরি হয়েছে অ্যাকাউন্টও। কবে তাঁরা এই সম্পর্ককে মান্যতা দেন সেটাই এখন দেখার অপেক্ষা।