প্রচ্ছদ দৈনিক খবর

ময়দানে নেমে পড়লেন মিমি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঘূর্ণিঝড় ইয়াসের তা’ণ্ডবে পশ্চিমবঙ্গে বহু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। অনেকে ভিটেমাটি ছেড়ে ত্রাণ শি’বিরে। ইয়াস পরবর্তী এই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমে পড়লেন জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

এবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ। ত্রাণ শি’বিরে আশ্রয় নেয়া মানুষদের সঙ্গে কথা বললেন যোদ্ধা খ্যাত নায়িকা। এ সময় সবার সুবিধা-অ’সুবিধার খোঁজ নেন মিমি। পরে স্থানীয় প্রশাসনের কর্মক’র্তাদের সঙ্গেও কথা বলেন যাদবপুরের সাংসদ।

বৃহস্পতিবার (২৭ মে) নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একাধিক ছবি শেয়ার করেছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে, ত্রাণ শি’বিরের মহিলা-শি’শুদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে, কোনোটিতে আবার তিনি শি’বিরের খাবার খতিয়ে দেখছেন। একটি ছবির সৌজন্যে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় গিয়েছিলেন তারকা সাংসদ।

স্থানীয় প্রশাসনের কর্মী এবং ক’র্তাব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। ছবির ক্যাপশনে ‘প্রে ফর বেঙ্গল’ হ্যাশট্যাগ দিয়ে মিমি লেখেন, এই লড়াইয়ে আম’রা সবাই ও আমাদের দল আপনাদের সঙ্গে আছি।