করো’নামুক্ত হলেও এখনো পুরোপুরি ঝুঁ’কিমুক্ত নন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও করো’না ভাই’রাসে আ’ক্রান্ত রোগীর শারীরিক নানা জটিলতা দেখা দেয়। খালেদা জিয়ার ক্ষেত্রেও কোভিড-পরবর্তী জটিলতা দেখা দিয়েছে। এ কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে শ’ঙ্কা রয়েই গেছে।
চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার এখন দিনে দুই-তিন লিটার অক্সিজেন লাগছে। র’ক্ত দেয়ায় হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা বেড়েছে। এখন তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। তাঁর ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) দুই দফা অ’পসারণ করা হয়। এছাড়াও ডায়াবেটিস এখনো নিয়ন্ত্রণে আসেনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সোমবার (১০ মে) জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) মতো এত বয়সের রোগীর করো’না-পরবর্তী সময়েও নানা জটিলতা দেখা দেয়। ম্যাডামের ক্ষেত্রেও তা-ই হয়েছে। তাছাড়া ম্যাডামের আগে থেকেই বেশ কিছু রোগ আছে। জে’লখানায় যাওয়ার পর সেগুলো আরো বেড়েছে। সব মিলিয়ে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো বলা যাবে না।’













































