প্রচ্ছদ দৈনিক খবর

মোহরকে টেক্কা দিয়ে এগিয়ে গেল শ্রেষ্ঠা, এবার বড়পর্দায় নায়িকা হচ্ছেন মধুরিমা!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ধারাবাহিকে নায়িকাদের পাশাপাশি খলনায়িকাদের জনপ্রিয়তাও অনেক বেশি। এরকমই এক জনপ্রিয় খলনায়িকা হলেন টলিউডের অভিনেত্রী মধুরিমা বসাক। এই অভিনেত্রীর আসল বাড়ি নবদ্বীপে তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কলকাতায় পড়াশোনা করতে চলে আসেন।

তিনি ভূগোল নিয়ে বাগবাজার উইমেন্স কলেজ থেকে স্নাতক পাশ করেন। তারপর তিনি মডেলিং করতে শুরু করেন। ‘রাঙা মাথায় চিরুনি’ ধারাবাহিকের হাত ধরে তিনি অভিনয়ে আসেন। বাংলার একের পর এক ধারাবাহিকে খলনায়িকা হিসেবেই তিনি পরিচিত। আর এই অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। মধুরিমার আসল নাম এখন প্রায় সবাই ভুলতে বসেছে। অভিনেত্রী দর্শকদের কাছে শ্রেষ্ঠা বা কেয়া নামেই বেশী পরিচিত এখন। পর্দায় দুষ্টু চরিত্রে অভিনয় করলেও আদপে কিন্তু অভিনেত্রী ভীষণ ভালো একজন মনের মানুষ।

তবে এবার এই ছোট পর্দার খলনায়িকা এখন হতে চলেছেন বড়ো পর্দার নায়িকা। খুব তাড়াতাড়ি তাকে সৃজিত মুখার্জি পরিচালিত ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গিয়েছে। এখানে অভিনেত্রীকে বাংলার ক্রাশ অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে। তবে অভিনেত্রী জানিয়েছেন এখনও কোনো কিছু ফাইনাল হয়নি তবে প্রাথমিক কথা বার্তা হয়েছে। আর এই ছবির জন্য মে মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা হলেও করোনার জন্য এখন শুটিং বন্ধ আছে।

তবে সূত্র মারফত জানা যাই, মধুরিমা এই সিনেমার শুটিং এর জন্য মোহর ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে অগ্রিম ছুটি চেয়েছিলেন। তার সেই ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে এইসবের পাশাপাশি বর্তমানে করোনা পরিস্থিতিতে এখন বহু মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ওষুধ এবং অক্সিজেন সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করেছেন নিজের অনুগামীদের সাথে। আর অভিনেত্রীর এই কাজকে প্রশংসা করেছেন তার অনুরাগীরা।