প্রচ্ছদ দৈনিক খবর

মেয়রের উপস্থিতিতে আড়ংকে লাখ টাকা জরিমানা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের আউটলেটে স্বাস্থ্যবিধি না মানায় ১ লাখ টাকা জ’রিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে শপিং মল পরিদর্শনে বের হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইস’লাম। এ সময় আড়ংয়ে স্বাস্থ্যবিধি না মেনে ধারণক্ষমতার অ’তিরিক্ত ক্রেতা থাকায় মেয়রের উপস্থিতিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ জ’রিমানা করেন।

পরে এ বিষয়ে মেয়র আতিকুল ইস’লাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকা’টা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আড়ংকে ১ লাখ টাকা জ’রিমানা করা হলো।

এর আগে বুধবার (৫ মে) অ’ভিযানে ভ্রাম্যমাণ আ’দালতের মাধ্যমে ৯০টি মা’মলায় ৯ লাখ ৭৫ হাজার ৪৬০ টাকা জ’রিমানাসহ ৩টি দোকান সিলগালা করা হয়।