গেল মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন মুশফিকুর রহিম। যার ফলস্বরূপ আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন তিনি।
মে মাসের সেরা হওয়া মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন ভিভিএস লক্ষণ। ভা’রতের সাবেক এই ব্যাটিং গ্রেট জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকে’টে ১৫ বছর খেলার পরও মুশফিকের রান করার তাড়না কমেনি। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৯ গড়ে করেছন ২৩৭ রান। যেখানে প্রথম ম্যাচে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও ত্রাতার হয়ে এসেছিলেন মুশফিক। যেখানে ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে ল’ড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে জিততে বাকি কাজটা করেন বোলাররা। পুরো সিরিজে দারুণ ব্যাটিং করা মুশফিকের ফিটনেস ও দক্ষতার প্রশংসাও করেছেন ভা’রতের সাবেক ব্যাটসম্যান।
এ প্রসঙ্গে লক্ষণ বলেন, ‘শীর্ষ পর্যায়ে ১৫ বছর খেলার পরও মুশফিক রান করার তাড়না হারায়নি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সে দারুণ করেছে। যেখানে দ্বিতীয় ম্যাচে ১২৫ রান করে ধারাবাহিকতার পরিচয় দিয়েছে সে। যার ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ তে জয় পায় তার দল।’ তিনি আরও বলেন, ‘তার কী’র্তিটা আরও লক্ষ্যণীয় হয়েছে যে
১৯৯৬ বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম ওয়ানডে সিরিজ জয়। মিডল অর্ডারের দায়িত্ব নেয়া এবং উইকেটরক্ষকের ভূমিকা পালন করাই তাঁর ফিটনেস ও দক্ষতার প্রমাণ দেয়।













































