সার্জারি বা আঘাত লাগার ফলে দেহে এক বা একাধিক ক্ষতচিহ্ন তৈরি হতে পারে। দেহের অনাবৃত অংশে এই চিহ্ন থাকলে অনেকেই বিব্রত বোধ করেন। অনেকে ক্ষতচিহ্ন ঢাকতে বিভিন্ন মেকআপ ব্যবহার করেন। কিন্তু এতে দাগ মুছে যায় না |
![]()
ফলে ঘাম হলে সহজেই এই মেক আপ উঠে যাবে | এবং আপনার ক্ষত চিহ্ন বেরিয়ে পড়বে | লেজার স্কার রিমুভ্যাল ট্রিটমেন্ট করাতে পারেন | কিন্তু এটা খুবই ব্যায় সাপেক্ষ এবং তাছাড়াও এর সাইড এফেক্টস আছে। আজকে রইলো ক্ষত চিহ্ন সম্পূর্ণ রূপে মুছে ফেলার একটা ঘরোয়া উপায় | নিয়মিত এই প্যাক ব্যবহার করলে অল্প দিনেই দেখবেন ক্ষত চিহ্ন হাল্কা হয়ে গেছে | এবং কিছুদিনের মধ্যে তা সম্পূর্ণ রূপে মিলিয়েও যাবে |
![]()
প্যাক তৈরি করার জন্য যা যা দরকার লাগবে : চন্দন গুঁড়ো – এক চা চামচ, টি ট্রি অয়েল – দুই চা চামচ, লেবুর রস – দুই চা চামচ
এই ঘরে তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করলে অল্প দিনের মধ্যেই দাগ হাল্কা হয়ে যাবে | এই প্যাকে উপস্থিত উপদান দাগের জায়গায় হেলদি সেল তৈরি হতে সাহায্য করে | ফলে ক্ষত শুকিয়ে যাবে | এছাড়া লেবুর রস এবং চন্দন প্রাকৃতিক ব্লিচিং এজেন্টের কাজ করে |
![]()
চন্দন গুঁড়ো‚ টি ট্রি অয়েল এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাকটা বানান | এরপর ক্ষত চিহ্নের ওপর এই প্যাক লাগিয়ে রাখুন | ২০ মিনিট পর হাত জল দিয়ে ভিজিয়ে ম্যাসাজ করুন | এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন













































