খেলোয়াড়ি জীবন থেকে এখনো অবসর নেননি, কিন্তু মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকেই। ফর্ম প্রায়ই তার পক্ষে কথা বলেছে।কিন্তু বয়স আর ইঞ্জুরির ধকলের কথা ভেবে অনেকে মনে করেন, মাশরাফির এখন খেলোয়াড়ি জীবনের ইতি টানা উচিৎ।তবে যিনি দেশের ক্রিকে’টের মহানায়ক, ক্রিকেট তো তাকে চাইবেই।
আর তাই বেশিরভাগ মানুষের কামনা, খেলোয়াড়ি জীবন শেষে সংগঠকের ভূমিকায় থাকবেন মাশরাফি।প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়েছেন বলে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ক্রিকেট সংগঠক হিসেবেও তিনি যে পটু হবেন, তার প্রমাণ রেখেছেন নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে।
সেই টুর্নামেন্টের শেষদিন আলাপকালে জানালেন, প্রয়োজনে সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনের সব দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। মাশরাফি বলেন, ‘হয়ত আমা’র নিজের জীবনকে যেমন ভালোবাসি খেলাধুলাকেও ওরকম ভালোবাসি।অবশ্যই জীবনের চেয়ে খেলা বড় না। কিন্তু ভালোবাসা-ভালোলাগার জায়গা থাকলে এটাই। রাজনীতিতে সক্রিয় থাকলেও মাশরাফির কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে খেলাধুলাই।
তিনি জানান, ‘দেখু’ন, আমি স্পোর্টসের মানুষ। হয়ত এখন রাজনীতিতে আছি।আমা’র মূল জায়গা যদি বলেন তাহলে অবশ্যই স্পোর্টস।’ তাই সংগঠক হওয়ার সুযোগ থাকলে সেই সুযোগ দু’হাতে আঁকড়ে ধরবেন মাশরাফি। নড়াইল এক্সপ্রেস বলেন, ‘সুযোগ থাকলে কেন না? যেহেতু আমা’র সেক্টর এটা, আমি এটা পছন্দ করি। এরকম সুযোগ যদি হয় বা আমা’র সহায়তা যদি কোথাও প্রয়োজন হয়, তাহলে কেন না?
কিন্তু ঐ যে আছে না- পুরস্কার দেওয়ার জন্য, প্রধান অ’তিথি হওয়ার জন্য, বেশিরভাগ মানুষ এটাই চায়। আমা’র কাছে এটা ভালো লাগে না। পুরস্কার দেওয়ার জন্য বহু মানুষ আছে। আমা’র যে কোয়ালিটি আছে স্পোর্টসে, সেটা যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে ঠিক আছে।













































