প্রচ্ছদ বিনোদন

‘মিঠাই’ পরিবারে দুঃসংবাদ! দুর্ঘটনায় আহত হলেন ‘মিঠাই’-এর আদিত্য আগরওয়াল, মাথায় পড়লো পাঁচটি সেলাই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিপদের উপর বিপদ এসে হাজির। একদিকে যেরকম লকডাউন তার পাশাপাশি সমস্ত কিছুই বন্ধ। শ্যুটিং ফ্লোর বন্ধ থাকায় হচ্ছে শ্যুট ফ্রম হোম। শুধু তাই নয় তারমধ্যে ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের সঙ্গে বিরোধ। এবার তারই মাঝখানে আবার ‘মিঠাই’ ধারাবাহিকের অভিনেতা নিজের মাথা ফাটিয়ে ঘরে বসে রইলেন।

বর্তমানে অভিনেতা মিঠাই’ ধারাবাহিকে গুরুত্ত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন। অভিনেতার সঠিক নাম হল নীল চট্ট্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় এদিন দুর্ঘটনার কথা জানিয়েছেন । তিনি জানান যে বাথরুমে স্নান করতে গিয়ে হঠাৎ করেই পরে যান। তারপরই তার মাথায় পরে পাঁচটি সেলাই। করোনা পরিস্থিতির মধ্যে এই ধরনের অ্যাকসিডেন্ট নিঃসন্দেহে খুবই আশঙ্কাজনক। তবে আপাতত বাড়িতেই আছেন ও সুস্থ আছেন জানিয়েছেন অভিনেতা।

চলতি বছরেই জী বাংলার পর্দার নতুন ধারাবাহিক মিঠাই শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই মিঠাই সকলের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিত্রিশা কুন্ডু ও তার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে আদৃত রায়। বর্তমান জমে উঠেছে ধারাবাহিক। চলছে টানটান পর্ব। একদিকে মিঠাই ও সিদ্ধার্থ-এর ডিভোর্সের পর্ব নিয়ে রোম্যান্স উপচে পড়ছে গল্পে। বর্তমানে টিআরপিতেও শীর্ষে রয়েছে এই ধারাবাহিক।

একদিকে ধারাবাহিকের টানটান পর্ব ও অপরদিকে ঘটে গেল এরই মধ্যে বিপত্তি। এর মাঝেই হল অভিনেতার দুর্ঘটনা। ৫ টা সেলাই তার কপালে। এদিন ইনস্টাগ্রামে নিজের ফাটা কপালের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন,”লকডাউনে নতুন সংযোজন। মাথা ফেটে ৫টা সেলাই পড়েছে। সবই কপাল”। জী বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে আদিত্যের চরিত্রে অভিনয় করছেন নীল। পাশাপাশি তাঁকে ‘কন্যাদান’ বলে একটি ধারাবাহিকেও দেখা যাচ্ছে। সুতরাং অভিনেতার জনপ্রিয়তাও বেশ ভালো।

https://platform.instagram.com/en_US/embeds.js