প্রচ্ছদ বিনোদন

মা শুভশ্রীর গান ‘ঝিংকুনাকুর’-এ চুটিয়ে নাচ করছে ইউভান! অবাক ফ্যানেরা, মুহূর্তেই ভাইরাল ভিডিও

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইউভান। বাংলা চলচ্চিত্রের একজন অত্যন্ত জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র ছেলে ইউভান। একমাত্র স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়েই বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন এবং তার প্রথম ছবিই হিট হয়। তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু আজকে সফলতার পরে নেই কোনো অহংকার।

টলিউডে রাজ ও শুভশ্রীকে ফ্যানেরা ভালোবেসে রাজশ্রী নাম দিয়েছেন। তাদের বিয়ের কয়েকমাস পরেই আসে সুখবর। সিনেমাতে পরিচালনার পাশাপাশি রাজ এবারে ব্যারাকপুরের তৃণমূল প্রাথী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন । এমনকি নজিতেও গিয়েছেন। তবে হাজার ব্যস্ততার মাঝেও যেন ভোলেননি একমাত্র ছেলে ইউভানের খোঁজ নিতে।ইউভান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মা শুভশ্রী গাঙ্গুলি প্রায়ই ছেলের ছবি এবং নানা রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের মন জয় করেন। যা ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যে। আর এবার তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী । যেখানে দেখা যাচ্ছে, শুভশ্রীর জনপ্রিয় গান ‘ঝিংকুনাকুর’ এ চুটিয়ে নাচ করছে ছোট্ট ইউভান। শুধু নাচ নয়, গানের তালে একটু একটু পা দেখাচ্ছিল রাজ্-শুভশ্রীর ছোট্ট সিম্বা। ভিডিওটি যেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। এমনকি ফ্যানরাও প্রশংসায় ভরিয়ে দেয় রাজ্ শুভশ্রী পুত্র ইউভানকে।