প্রচ্ছদ দৈনিক খবর

মা দিবসে অভিনেত্রী ভাবনার মাকেও ছাড়ল না তারা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অ’ভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আক্রমণের শিকার হতে হয় ঢালিউড তারকাকে। রোববার (৯ মে) মা দিবসে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অ’ভিনেত্রী। সঙ্গে তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও ছিলেন।

এদিন নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে আবগঘন বার্তা দেন ভাবনা। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে তাকে কেক কে’টে খাওয়াচ্ছেন দুই বোন।

এরপরই ভিডিওর নিচে ভাবনা ও তার মাকে নিয়ে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। এই ঘটনায় ভীষণ ম’র্মাহত অ’ভিনেত্রী।

ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে উল্লেখ করে ভাবনা বলেন, মা দিবসে মাকে নিয়ে আম’রা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হলো, আমা’র মাকেও তারা ছাড়ল না। মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে! সাইবার ক্রা’ইম কেন দু-একটাকে শা’স্তি দেয় না!

এরপর ফেসবুকের অন্য একটি পোস্টে নায়িকা বলেন, আমা’র হাতা কা’টা ব্লাউজ নিয়ে তাদের কথা। আমা’র মা কেন টিপ পরল, আমা’র মা হিন্দু, আমা’র মা হিন্দু হোক, আর মু’সলিম হোক তবে সে মানুষ। আমা’র মা’র ওড়না দেখা যাচ্ছে না কেন? এরাই ধ’র্ষক। এরা অ’ভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে বাজে মন্তব্য করে। তবে একটা জিনিস পরিষ্কার হলাম। আমাকে নিয়ে আমা’র কলিগরা কোনোদিন কোনো প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশ্যাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন। আজকে ভালো লাগছে যে, চঞ্চল ভাইয়ের জন্য হলেও তারা প্রতিবাদ করছেন। কারণ প্রতিবাদ করাটা জরুরি। শিল্পীরা ইগনোর করে না, বয়কট করে না, তারা প্রতিবাদ করতে জানে। আমাদের মাদেরকেও যারা বাজে বলতে ছাড়ে না তাদেরকে শা’স্তি দেওয়া হোক। সাইবার ক্রা’ইম প্লিজ।

প্রসঙ্গত, এবারের বইমেলায় ‘গো’লাপী জমিন’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ভাবনার। এছাড়াও ‘রাস্তার ধারের গাছটির কোনো ধ’র্ম ছিল না’ নামেও একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এর আগে ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। এরপর প্রকাশিত হয় ‘তারা’ উপন্যাসটি।

ভাবনা এ পর্যন্ত বেশকিছু নাট’ক-টেলিফিল্মে অ’ভিনয় করেছেন। ‘ভ’য়ংকর সুন্দর’ সিনেমা’র মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অ’ভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।