চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করায় মা’র্কেট থেকে অন্তত ১০ জন ক্রেতাকে বের করে দিয়েছে পু’লিশ। শুধু তাই নয়, মাস্ক না পড়ে রাস্তায় ঘোরাঘুরি করার শা’স্তি হিসেবে ৩০ মিনিট পথচারীদের রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। চট্টগ্রামের ডবলমুরিং থা’নার বিভিন্ন শপিংমলে স্বাস্থ্যবিধি মানাতে অ’ভিযান চালিয়ে এ অ’ভিনব শা’স্তি দেয় পু’লিশ।
শনিবার (৮ মে) দুপুরের পর থেকেই ডবলমুরিং থা’নার ওসি মহসীনের নেতৃত্বে এ অ’ভিযান চালানো হয়।
ডবলমুরিং থা’নার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্ম’দ মহসিন বিডি২৪লাইভকে বলেন, ‘মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আজ চট্টগ্রামের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মা’র্কেট এবং লাকি প্লাজায় অ’ভিযান চালানো হয়। মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে মাইকিং করা হয়।’
ওসি বলেন, ‘এসময় মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মা’র্কেট থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকেও সতর্ক করে দেওয়া হয়। পরে আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরা পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়।’
ওসি বলেন, ‘মাস্ক পরতে বাধ্য করতে আরও কঠোর হব আম’রা। পরবর্তীতে স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেওয়া হবে।’













































