জনপ্রিয় বলিউড অ’ভিনেত্রী কারিনা কাপুর। ভা’রতে কোভিড পরিস্থিতি নিয়ে মানুষের উদাসীনতায় হতাশ তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এটি আমা’র কাছে অকল্পনীয় যে, দেশের এমন ভ’য়াবহ পরিস্থিতি কিছু মানুষ এখনো বুঝতে পারছে না।
এরপর যখন বাইরে বের হবেন, থুতনির নিচে মাস্ক পরে থাকবেন অথবা কোনো নিয়ম ভাঙবেন— দয়া করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কথা ভাববেন। তারা শারীরিক ও মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছেন। যারা এটি পড়ছেন তারা সবাই শৃঙ্খলা ভঙের জন্য দায়ি থাকবেন। অন্য সময়ের চেয়ে এখনই ইন্ডিয়ার আপনাকে বেশি প্রয়োজন।
এর আগে অ’পর এক ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের কোভিড-১৯ টিকা নেওয়ার আহ্বান জানিয়ে কারিনা লেখেন, ‘রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। নিরাপদ থাকুন। টিকা নিন।’
কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমা’র হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অ’ভিনয় করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।













































