মাতৃদিবসের দিনই ছোট ছে’লেকে প্রকাশ্যে আনলেন কারিনা কাপুর খান। ২১ ফেব্রুয়ারি সইফ-কারিনার কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান। প্রথম থেকেই কারিনা প্রচারের আলো থেকে তাঁকে দূরে রেখেছিলেন। এবার প্রকাশ্যে আনলেন ছোট্ট বেবি বয়কে। তৈমুরের কোলে চেপে হাজির হল তাঁর ছোট্ট ভাই।
মাতৃদিবসে তিনি তাঁর দুই সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন-এরা দুজনেই আমায় বেঁচে থাকার আশা, আগামি দিনগুলো সুন্দর হওয়ার কারণ। ছবিতে তৈমুরের কোলে শুয়ে রয়েছে কারিনার ছোট সন্তান।
প্রকাশ্যে আনলেও ছোট্ট বেবি সকলকে মুখ দেখাতে রাজি নয়। দুই হাত দিয়ে মুখ ঢেকে রয়েছে সে। তৈমুরের মধ্যেই এসেছে ম্যাচিওরিটি। সে বড় দাদা হয়েছে যে। আর তাই দুই হাত দিয়ে ভাইকে আগলে রেখেছে সে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি তৈমুর। যদিও পাশ থেকে ছোট্ট ভাইকে ধরে তৈমুরকে সাপোর্ট দিচ্ছিলেন অন্য কেউ।
তৈমুরকে মিডিয়ার কাছ থেকে একেবারেই লুকিয়ে রাখেন নি করিনা। বরং একটা সময় ছিল যখন তৈমুরের জন্য পাপ্পারাৎজিরা অ’পেক্ষা করে থাকত প্রতিদিন।
এখন করো’না আবহে সে ছবি বদলেছে অনেকটাই। আর সেই চিন্তায়ই হয়ত প্রকাশ্যে আনছেন না ছোট্ট বেবিকে। এখন কবে সম্পূর্ণভাবে তিনি তাঁর দ্বিতীয় সন্তানের মুখ দেখান সেটারই অ’পেক্ষায় নেটদুনিয়া থেকে শুরু করে বেবোর ফ্যানেরা।













































