প্রচ্ছদ দৈনিক খবর

মাত্র ২৯ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক সাই পল্লবী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রূপোলি পর্দায় অনেকেই তাঁকে চেনেন। নিজের অভিনয়ের মাধ্যমে দক্ষিনী চলচ্চিত্রের জগতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরি করে নিয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। মাত্র ২৯ বছর বয়েস ৩৪ কোটি টাকা সম্পত্তির মালকিন হলেন সাই পল্লবী।

অনুষ্কা শেঠি, তামান্না ভাটিয়া সহ একাধিক হেভিওয়েট অভিনেত্রীদের রীতিমত টেক্কা দিয়ে সেরা অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছেন অভিনেত্রী। ‘প্রেমাম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দক্ষিনী চলচ্চিত্রে ডেবিউ করেছিলেন তিনি। তাঁর অভিনীত প্রথম ছবিই বক্স অফিসে সুপার হিট হয়েছিল। এরপর কেরিয়ার নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হয়নি তাঁকে। ‘ফিদা’, ‘কারু’, ‘মারি টু’, ‘কালি’, এর মত ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন তিনি।

বর্তমানে অভিনেত্রীর পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা এবং ৭ থেকে ৮ কোটি টাকা বার্ষিক আয় করেন তিনি। একাধিক বিজ্ঞাপনে অভিনেত্রীকে কাজ করতে দেখা গেলেও, ফেয়ারনেস ক্রীমের বিজ্ঞাপনে তাঁকে কখনো ও কাজ করতে দেখা যায়নি। অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তাঁর। তবে অভিনয় জগতে প্রবেশের পূর্বে জর্জিয়ার মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে কার্ডিওলজি বিষয়ের ওপর ডিগ্রি অর্জন করেছেন তিনি।

এরপর ভারতে ফিরে অভিনয় জগতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। কিছুদিন স্ট্রাগেলের পর ‘প্রেমাম’ ছবিতে অভিনয় করার বড় সুযোগ পেয়েছিলেন তিনি। তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে একাধিক সুন্দর ফুলে ঘেরা একটি বাংলোতে বাবা মায়ের সঙ্গে থাকেন অভিনেত্রী। এর পাশাপাশি নীলগিরি জেলাতেও একটি সুন্দর বাড়ি রয়েছে তাঁর।

পাতা কাঁধায়গাল’ ছবিতে শেষবারের মতো তাঁকে বড় পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল। বর্তমানেও বহু ছবিতে কাজ করে চলেছেন তিনি