এ বছরও পশ্চিমাঞ্চল রেলওয়ের পাঁচটি মালগাড়ী (ওয়াগন) চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে রাজধানী ঢাকার রুটে চালু হতে যাচ্ছে একটি ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আম চাষি ও ব্যবসায়ীরা রাজশাহী থেকে মাত্র ১ টাকা ১৭ পয়সায় আম পাঠাতে পারবেন ঢাকায়।
প্রতিটি ওয়াগনের ধারণ ক্ষ’মতা ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন। কাঁচা বা আধপাকা আম অতিরি’ক্ত গরম ও চা’পে যেন ন’ষ্ট না হয় সেই জন্য ওয়াগনে ধারণক্ষ’মতার থেকে কম পরিমাণে আম বহন করা হবে।
ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালুর জন্য ইতোমধ্যে যাবতীয় প্র’স্তুতি সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৫ মে বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি যাত্রা শুরু করবে বলে জা’নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক ক’র্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন জা’নিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আমসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহনের জন্য এবারও বিশেষ একটি ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় এর নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-২’ এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার সময় নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-১’। সপ্তাহের প্রতিদিনই চলবে ট্রেনটি।
জা’না গেছে, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছাড়বে। রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে। এখানে পণ্য তোলার জন্য ট্রেনটি ৩০ মিনিট অব’স্থান করবে। এরপর বিকেল ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা করবে। ঢাকায় ট্রেনটি পৌঁছাবে রাত ২টায়। তারপর রাত ২টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকা ছে’ড়ে যাবে। রাজশাহী পৌঁছাবে সকাল ৮টা ৩৫ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রওনা হবে ট্রেনটি। সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি পৌঁছাবে সেখানে।













































