প্রচ্ছদ দৈনিক খবর

মাতৃদিবসে মাকে নিয়ে আবেগঘন পোস্ট রাজের

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মাতৃদিবস। শত ব্যস্ততার মধ্যেও এই বিশেষ দিনে মা-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী। মা-ছে’লের ভালবাসার উষ্ণতার আঁচ এসে পড়ল নেটমাধ্যমেও।

রবিবার সক্কাল সক্কাল ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন রাজ। জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালক ধন্যবাদ জানালেন তাঁকে। লিখলেন, ‘শুভ মাতৃদিবস মা। ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা এবং জীবনে সব শ্রেষ্ঠ জিনিসগু’লি দেওয়ার জন্য। তোমা’র ভালবাসা এবং যত্নের জন্য। ভালবাসি মা’।

মাঝেমধ্যেই রাজের মায়ের ছবি ভেসে ওঠে তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে। কখনও নাতি ইউভানের সঙ্গে, কখনও আবার অবসরে ছে’লের সঙ্গে নিজস্বীতেই নেটাগরিকদের সঙ্গে আলাপ তাঁর। গত বছর ক;রোনা;য় আ’ক্রান্ত হয়ে মা;রা যান রাজের বাবা। সেই সময় অ’সুস্থ ছিলেন তাঁর মা-ও। রাজ তখন করো’না আ’ক্রান্ত হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেননি মায়ের কাছে।

অন্তঃস্বত্ত্বা অবস্থায় সব দিক সামলেছিলেন রাজের স্ত্রী’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবা চলে যাওয়ার থেকেই যেন রাজ আরও বেশি আগলে রাখছেন মাকে। তাঁকে ঠিক কতটা ভালবাসেন, এই বিশেষ দিনে সে কথাই আরও এক বার মনে করিয়ে দিলেন রাজ।