প্রচ্ছদ দৈনিক খবর

ময়মনসিংহে পানির ট্যাংক ধসে শ্বশুর ও পুত্রবধূ নিহত

7
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে সদ্য নির্মিত পানির হাউজের দেয়াল ধসে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশু।শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুর রহমান (৭০) ও তার ছেলে মামুনের স্ত্রী সাওদা আক্তার (২০)। এছাড়াও রাব্বী (১২) ও রুহান (৮) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, সপ্তাহ খানেক আগে বাড়ির উঠানের এক পাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উচু নতুন মাটি ভরাট করে ইট ও সিমেন্ট দিয়ে নতুন পানির হাউজ তৈরী করেন। দুপুরে পরিবারের লোকজন হাউজের পাশে কাজ করছিল। পানির হাউজে অতিরিক্ত পানির চাপে এ সময় হঠাৎ করে চারদিক থেকে পানির হাউজ ধসে পড়ে।

এতে পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত শিশু সন্তার রাব্বী ও রুহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।